1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:41 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

লন্ডনে মরহুম লাল মিয়া স্মরণে চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Wednesday, October 14, 2026
  • 17 বার পড়া হয়েছে

অজিত কুমার দাশ,ছাতক উপজেলা প্রতিনিধি :
প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও নিজ এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যয়ে মরহুম লাল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, স্মৃতিচারণ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল করেছে চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

গত ১৩ অক্টোবর লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ট্রাস্টের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত সভায় মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

ট্রাস্টের সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনির উদ্দিন। পরে মরহুম লাল মিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ট্রাস্টের উপদেষ্টা আরমান আলী।

সভায় বক্তারা মরহুম লাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা নুরুল আলম, আতিকুর রহমান আতিক, নজরুল ইসলাম মাসুক ও জমির আলী; সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি জসিম উদ্দিন, বশির আহমদ, আজাদ মিয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়া, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন, কোষাধ্যক্ষ মখলিছুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী নুর আলম এবং সদস্য আবুল কালাম, আজহার মিয়া ও এংরাজ মিয়াসহ ট্রাস্টের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও মানসিক শক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে শোকসভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

প্রবাসে থেকেও শেকড়ের টান, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন ধরে রাখার প্রত্যয়ে মরহুম লাল মিয়ার স্মরণে আয়োজিত এ শোকসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ট্রাস্টের নেতৃবৃন্দ ও সদস্যরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews