1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:40 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

কটিয়াদীতে কে.জি. এন্টারপ্রাইজ সীসা কারখানা বন্ধের দাবিতে ইউএনওর সঙ্গে এলাকাবাসীর সাক্ষাৎ

  • প্রকাশের সময় : Tuesday, October 13, 2026
  • 33 বার পড়া হয়েছে

হুমায়ুন কবির দুলাল, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়ায় অবস্থিত কে.জি. এন্টারপ্রাইজ (সীসা কারখানা) বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ১৩ অক্টোবর, মঙ্গলবার বেলা ১১টায় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং মধ্যপাড়া ও আশপাশের এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।

সাক্ষাৎকালে এলাকাবাসী জানান, মধ্যপাড়ায় কে.জি. এন্টারপ্রাইজের সীসা কারখানা স্থাপনের ফলে পরিবেশদূষণ ও জনস্বাস্থ্য নিয়ে তারা উদ্বিগ্ন। কারখানাটির কার্যক্রমের কারণে এলাকার পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাঁদের অভিযোগ। এ অবস্থায় কারখানাটি বন্ধের দাবি জানান তাঁরা।

এলাকাবাসী পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিস এলাকাবাসী ও নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, কে জি এন্টারপ্রাইজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারখানাটি নিয়ে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews