1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:41 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেল কটিয়াদীর ফয়সালের লাশ ফেরত চায় পরিবার

  • প্রকাশের সময় : Sunday, October 11, 2026
  • 48 বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কায় কর্মস্থলে দুর্ঘটনায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী ফয়সাল মিয়া (৩০)। ছয়তলা ভবনের ওপর থেকে কাঠের তক্তা মাথায় পড়ে গুরুতর আহত হওয়ার পর দুই দিন আইসিইউতে থেকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্বজনেরা।

নিহত ফয়সাল মিয়া কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামা বোয়ালিয়া এলাকার মৃত মো. চান মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের মক্কায় একটি কোম্পানিতে প্রায় ১৪ বছর ধরে কাজ করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সৌদি আরবে থাকা পরিচিতজনদের মাধ্যমে ফয়সালের দুর্ঘটনার খবর পান স্বজনেরা। কর্মস্থলে ছয়তলা ভবনের ওপর থেকে একটি কাঠের তক্তা তাঁর মাথায় পড়ে। পরে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁর মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।

ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে ফয়সাল ছিলেন সবার ছোট। দুর্ঘটনার আগের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এ সময় ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফেরার কথা জানান ফয়সাল। পাশাপাশি পরিবারের সদস্যদের ঝগড়া-বিবাদ না করে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এরপর রাতে কাজে যান তিনি।

সজল মিয়া বলেন, ফয়সালের আগামী মাসের ৬ তারিখে দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই ফেরা আর হলো না, ফিরতে হচ্ছে মরদেহ হয়ে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাঁরা এখন দিশেহারা।

তিনি আরও বলেন, ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান তাঁরা। পাশাপাশি তাঁর মা, স্ত্রী ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তারও দাবি জানান তিনি।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগসহ সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। তবে মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা মরদেহের অবস্থা ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

হুমায়ুন কবির দুলাল কটিয়াদি কিশোরগঞ্জ প্রতিনিধি,

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews