1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:22 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান

  • প্রকাশের সময় : Sunday, October 11, 2026
  • 67 বার পড়া হয়েছে

দূর্গাপূজাকে সামনে রেখে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে শহরের হাজীপাড়াস্থ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ শেষে পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী ও সহ দপ্তর সম্পাদক শিবু পোদ্দারসহ প্রমুখ।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবি এম জাকির হোসেন মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন,সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি উজ্জল দৃষ্টান্ত। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির যে একটি মিলবন্ধন রয়েছে তা চাকুরী করার সুবাদে এই জেলায় যোগদান করেই অনুধাবন করতে পেরেছি।

তিনি আসন্ন শারদীয় দূর্গার্পূজায় সকল হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন,আমি আশাবাদী আগামী ১৭ই অক্টোবর ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে ৫ দিনব্যাপী এই মহোৎসবের পরিসমাপ্তি সুন্দরভাবে সম্পন্ন হবে। এজন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা শহরসহ ১২টি উপজেলায় নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে যেখানে,পুলিশ,র‌্যাব,আনসার ও বিজিবির সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ব্যবস্থা করে রাখা হয়েছে।

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews